চার দেওয়ালে বন্দি থাকলেও তাদের সৃজনশীলতা থেমে নেই। - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Wednesday, 27 January 2021

চার দেওয়ালে বন্দি থাকলেও তাদের সৃজনশীলতা থেমে নেই।




নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২৭জানুয়ারি :-

 : বাঁকুড়া জেলা সংশোধনাগারের বন্দিরা সৃষ্টি সুখের উল্লাসে মাতেন যে যার নিজের মতো করে। কেও সুন্দর পোষাক বানাতে ওস্তাদ তো কেও  সেলাইয়ের যাদুকর। আবার কোনও মহিলা বন্দির হাতের সূক্ষ্ম সুতোর কাজ পেশাদার কারিগরদেরও  হার মানায়। বাঁকুড়া জেলা সংশোধনাগারে যাবজীব্বন সাজা প্রাপ্ত এমন ছয় জন বন্দিদের নিয়ে তৈরি একটি গ্রপ দারুণ, দারুণ জামা,প্যান্ট, উকিলদের পোষাক, সুতির মাস্ক বানাচ্ছেন। আর এক বিচারাধীন মহিলা বন্দি আসন,উলের শাল,নাইটি,কাঁথা স্টিচের কাজ করা টপ তৈরি করছেন পুরো পেশাদারী আঙ্গিকে।  এই কাজের জন্য জেলের মধ্যেই বসানো হয়েছে অত্যাধুনিক  আট খানা মেশিন। এই মেশিনে সেলাই,পিকো করা,এম্বড্রারি সহ যাবতীয় কাজ হচ্ছে। আর এই মেশিন পত্র এবং কাঁচা মালের জন্য বিনিয়োগের অর্থ   মিলেছে ওয়েস্ট বেঙ্গল পিজনার্স ওয়েল ফেয়ার ফান্ড থেকে। এই প্রকল্পে তৈরি সামগ্রী বিক্রি করে যে লাভ হবে, তা জমা পড়বে এই পিজনার্স ওয়েল ফেয়ার ফাণ্ডে। তা থেকে সারা রাজ্যের যাবজীব্বন সাজা প্রাপ্ত বন্দিদের পরিবার বিশেষ প্রয়োজন, যেমন মেয়ের বিয়ে,ছেলে মেয়ের উচ্চ শিক্ষা, কোন বিপর্যয়ে ভেঙে পড়া ঘর বাড়ীর মেরামত বা জটিল চিকিৎসার ক্ষেত্রে আর্থিক সহায়তা পাবে।


No comments:

Post a Comment

Post Top Ad